ভরা পেটে ফল খেলে কি হয়
বিশেষজ্ঞদের মতে, ওজন কমানো থেকে শুরু করে, দেহে পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে ফল। এ কারণে প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কেউ সকালে ফল খান, আবার কেউ দুপুরে খাওয়ার পরে। কিন্তু ফল খেলেই হয় না। কিছু নিয়ম মানতে হয়। ভুল পদ্ধতিতে ফল খেলে শরীরে আরও খারাপ প্রভাব পড়তে পারে। যেমন-
অনেকে ফল চিবিয়ে না খেয়ে জুস বানিয়ে পান করেন। লেবুজাতীয় ফলের রস এভাবে বানালে ক্ষতি নেই। কিন্তু বেশিরভাগ ফল গোটা খাওয়াই ভালো। রস বানালে ফলের গুণাগুণ কমে যায়।
রাতের খাবারের সঙ্গে ফল খাবেন না। সকালের নাশতা বা দুপুরের খাবারের পর ফল খান । কিন্তু ভারী খাবার খাওয়ার আধ ঘণ্টা আগে কিংবা পরে ফল খান। এটাই ফল খাওয়ার আদর্শ সময়।
ফল ভালো করে পাকলে, তারপরেই সেটা খান। কাঁচা-পাকা ফল স্বাস্থ্যের জন্য উপকারী নয়। একইভাবে, ফ্রোজেন ফলও এড়িয়ে চলুন। এতে হজমের সমস্যা দেখা দিতে পারে।
.jpeg)
Comments
Post a Comment